হাতবাঁধা অবস্থায় চলন্ত গাড়ি থেকে লাফ, অতঃপর…(ভিডিও)
ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থেকে হাতবাঁধা অবস্থায় লাফ দিয়ে বেঁচে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেক্সিকোর রাজধানীতে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। দেখা হয়েছে ৪৫ হাজার বার! যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মেক্সিকো সিটির এক ব্যস্ত রাস্তায় সকাল ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এটি এখনও অস্পষ্ট, অপহরণকারীরা গাড়ির ভেতর থেকে বুট খুলে দিয়েছিলেন নাকি ওই জিম্মি ব্যক্তি নিজেই তা খুলে পালিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ি শহরের ব্যস্ত সড়ক দিয়ে যাচ্ছিলো। এ সময় হুট করেই গাড়ির বুট থেকে লাফ দিতে দেখা যায় এক ব্যক্তিকে। গাড়ি থেকে লাফিয়ে পরেই রাস্তায় গড়াতে থাকেন তিনি। এ সময় তার হাত বাঁধা ছিলো। এতে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণ করা হয়েছিলো। এ সময় পাশের গাড়িতে থাকা এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। তবে এ ঘটনায় পুলিশ কোনো তদন্ত শুরু করেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সম্প্রতি একই এলাকায় এর আগেও একাধিক সহিংস ঘটনা ঘটেছে। টুইটারে ভিডিওটি শেয়ারের পর থেকেই তা ভাইরাল হয়েছে যায়। তবে এ নিয়ে মন্তব্যে পার্থক্য দেখা দিয়েছে। একজন লিখেছেন, আশা করি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি সুস্থ আছেন। অপরজন লিখেছেন, ‘সে পালিয়ে যাননি। গাড়ির বুটটি ভেতর থেকেই খোলা হয়েছিল। কেউ হয়তো মুক্তিপণ পরিশোধ করেছে ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
https://www.youtube.com/watch?v=9wuq42epEwU




