286561

নিজ দলের নেতাদের হামলায় দুই আওয়ামী লীগ নেতা আহত

সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই আওয়ামী লীগ নেতা। আহতরা হলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো রেজাউল করিম (৫৫) এবং একই উপজেলার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজান মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানান, কয়রা উপজেলায় আনারস প্রতীক নিয়ে এস এম শফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের জি এম মহসিন রেজা। ওই নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন রেজাউল করিম ও শাহাজান মোল্লা। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই গত রোববার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ফুলতলা বাজারের পাশ থেকে দেশীয় অস্ত্রের মাধ্যমে তার উপর হামলা করা হয়। ঠিক তার একদিন পরে সোমবার সকাল ১১টায় সাদেক আলী মোল্লার উপর একই ভাবে হামলা করা হয়।

অভিযোগ রয়েছে, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি জিএম মেহেদী হাসান দিদার, সাধারণ সম্পাদক মো. আল আমিন ও কপোতক্ষ কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল সৌরভের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। তারা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম শফিকুল ইসলামের সমর্থক। নৌকা প্রতীকের জি এম মহসিন রেজা রেজা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে যারা যারা কাজ করেছে তাদের ওপর হামলা হচ্ছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েই তার নিজস্ব পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করেছে।

তবে সব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি বলেন, রেজাউল করিমের উপর হামলার ঘটনাটি ঘটেছে এটা আমি শুনেছি। তবে আমি ঘটিয়েছি এটা সঠিক নয়। পূর্বের রাজনৈতিক মতানৈক্যের কারণে তারা আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ দায়ের করছেন। তাছাড়া উপজেলা ছাত্রলীগ আমার পক্ষে ছিল বলেই তারা তাদের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ আনছেন।

ad

পাঠকের মতামত