বিশেষ নামাজ ও রোজা রয়েছে কি মেরাজের রজনীতে?
ইসলাম ডেস্ক।। মেরাজের রজনীর ইবাদতের বিশেষ ফযীলতের ব্যাপারে কোন হাদীস বিদ্যমান নেই। অতএব এ রাতকে শবে ক্বদর শবে বরাতের মত ফযিলতপূর্ণ মনে করা শরিয়তপরিপন্থী। শবে মেরাজের কোন গুরুত্বপূর্ণ আমল ইসলামী শরীয়তে নেই।এমাসে মাসের রোযা রাখা, বিশেষ প্রকৃতির নামায পড়া সংক্রান্ত সকল হাদীসই জাল ও বানোয়াট। অতএব মেরাজের নামায, মেরাজের রোজা ইত্যাদি বিশেষ আমল বিদআত। কারণ রাসূল সাঃ, সাহাবাগন, ও তাবেয়ীগন তাবে তাবেয়ীগন শবে মেরাজে বিশেষ কোন আমল করেন নি। আর রাসূল সাঃ যা করেন নি, সেটাকে দ্বীন মনে করার নামই হল বিদআত। আর বিদআত পথভ্রষ্টতা। আর পথভ্রষ্টতা জাহান্নামে নিক্ষিপ্ত করে।
লাতায়েফুল মাআরিফ-১৩১; তাখরীজে ইহইয়া ইহইয়াউ উলূমিদ্দীন-১/২৯৬ আল লাআলিল মাসনূআ-২/৫৫; তানযীহুশ শরীয়া-২/৮৯ ৷ তবে রজব মাস সম্পর্কিত নিম্নের হাদীসটি দুর্বল হলেও জাল তথা বানোয়াট নয়। আর ফযিলতের ক্ষেত্রে যেহেতু দুর্বল হাদীসও আমল করা যায়।
তাই উক্ত হাদীস অনুযায়ী আমল করা যাবে। হাদিসটি হলো, হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ রজব মাস আসলে পড়তেন- আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রামাদ্বান। -মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৬৪৯৪, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৩৪৬ ৷




