286039

সেই ছোট হিরো নাঈমের পড়াশোনার দায়িত্ব নিল ‘হীড বাংলাদেশ’

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে লাগা আগুন নেভাতে ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা যায় অনেক সাধারণ মানুষদেরও। এসব কর্মকাণ্ডের ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। যার মধ্যে মানুষ সবচেয়ে আকর্ষিত হয় ছোট্ট ছেলে নাঈমকে দেখে। ছবিতে দেখা যায়, ছোট্ট একটি ছেলে প্লাস্টিক পলিথিন নিয়ে লিক বন্ধ করতে বসে রয়েছে দমকলের পানির পাইপের ওপরে।

পাইপের ছিদ্র আটকে রাখা সেই শিশু নাঈম ইসলামের এসএসসি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছে হীড বাংলাদেশ নামের একটি সংস্থা। হীড বাংলা‌দে‌শের নির্বাহী পরিচালক আ‌নোয়ার হোসেন মঙ্গবার এ তথ্য জানান বেসরকারি উন্নয়ন সংস্থা- হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আ‌নোয়ার হো‌সেন বলেন, আমরা আমাদের প্রধান কার্যাল‌য়ে এ উপলক্ষে মঙ্গলবার একটি অনুষ্ঠানে আয়োজন করেছি। সেখানে নাঈমের মা উপস্থিত ছিলেন।

আমরা নাঈমমের এসএস‌সি পর্যন্ত শিক্ষার স্কুল বেতন ও বই প‌ত্রের খরচা‌দি যা হবে তা দেব। সেটার জন্য একটি অঙ্গিকার নামায় সই করেছি। যাতে তার অর্থ পেতে কোনো সমস্যা না হয়। এছাড়া আজকে নাঈমকে নগদ দশ হজার টাকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত