যমুনায় জেলেদের জালে ধরা ৩৫ কেজি ওজনের বাঘাইড়, দাম ৪৫ হাজার
গতকাল মঙ্গলবার (০২ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের মসজিদ মার্কেটের সামনে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ দেখতে উৎসুক জনতার ভীড় লাগতে দেখা গেছে। মাছটির দাম হাঁকা হচ্ছে ৪৫ হাজার টাকা। মাছটির বিক্রেতা গাইবান্ধার ফুলছড়িঘাট গ্রামের শামছুল হক জানান, মঙ্গলবার (০২ এপ্রিল) ভোররাতে টাঙ্গাইলের যমুনা নদীতে ধরা পরে বিশাল ওজনের এই বাঘাইড় মাছটি।
তিনি আরও জানান – এ পর্যন্ত বেশ কয়েকজন ক্রেতা তার মাছটি দাম করেছেন তবে মাছটির সর্বোচ্চ দাম ২৭ হাজার টাকা বলা হয়েছে বলে জানান তিনি। তবে ৩৫-৪০ হাজার টাকা হলে মাছটি বিক্রি করবেন।




