285409

শিক্ষকের তাড়া বেত নিয়ে, ভবন থেকে পড়লো ছাত্র!

নিউজ ডেস্ক।। পড়া নিয়ে শিক্ষকের তাড়া খেয়ে ভবনের দুই তলা থেকে পড়ে গেল ছাত্র। এঘটনায় ওই ছাত্র ভাগ্যগুনে বেঁচে গেলেও তার হাত ভেঙে গেছে। এছাড়া মাথাও প্রচণ্ড আঘাত পেয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নেত্রকোনার মদন উপজেলার বাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক নূরে আলম খানের তাড়া খেয়ে এমন দুর্ঘটনায় পড়লো ওই ছাত্র। দোতলা ভবন থেকে পড়ে যাওয়া রায়হান তালুকদার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়হান তালুকদারের সহপাঠী ইব্রাহিম, স্বাধীন ও তার বড় ভাই মাদ্রাসার শিক্ষার্থী মাজহারুল জানায়, শনিবার বী ক্লাসে যাওয়ার জন্য আরবী শিক্ষক নূরে আলম হুজুর বেত নিয়ে দুই তলা ভবনে আমাদেরকে দৌড়ান দেয়। এ সময় তিনি বেত নিয়ে গেটে দাড়িঁয়ে থাকায় ভয়ে ভবনের সাথে একটি গাছ বেয়ে নামার চেষ্টা করি। রায়হান গাছে উঠার সময় নিচে পড়ে গিয়ে তার ডান হাত ও মাথায় আঘাত পায়। ওই হুজুর প্রায়ই বেত দিয়ে আঘাত করায় আমরা আরবী ক্লাসে যেতে ভয় পাই।

আহত রায়হানের চাচা উক্ত মাদ্রাসার শিক্ষক সাদেক মিয়া জানান, আমি অফিস রুমে ছিলাম। বাচ্চাদের হৈ-হুল্লোড় শুনে অফিস থেকে বের হয়ে জানতে পারি আরবী শিক্ষক নূরে আলম খানের তাড়া খেয়ে রায়হান দ্বিতল ভবন থেকে পড়ে আহত হয়েছে রায়হান। তার অবস্থা সংকটাপন্ন। আমরা এ ব্যাপারে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।

অভিযুক্ত আরবী শিক্ষক নূরে আলম খান ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, নৈশ্য প্রহরী সাইকুল ইসলাম ছাত্রদেরকে ক্লাসে আনার জন্য দ্বিতল ভবনে যায় এর বেশি আমার জানা নেই। নৈশ্য প্রহরী সাইকুল ইসলাম জানান, আমি অফিস রুমে ছিলাম। কিভাবে এ ঘটনা ঘটেছে তা আমি জানি না।

ad

পাঠকের মতামত