মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মেরুদন্ড ভেঙ্গে গেছে গিয়াসউদ্দিনের, রাস্তায় শুয়ে কাটছে দিন
মালয়েশিয়া প্রতিনিধি: ভাগ্য ফেরানো হলো না হতভাগ্য গিয়াস উদ্দিনের। জীবিকার তাগিদে দেড় বছর আগে মালয়েশিয়ায় বেশ সুখেই যাচ্ছিল তার দিন। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে দুটি হাত ও মেরুদন্ড। না পারছে উঠতে না পারছে হাঁটতে। ক্ষুধার যন্ত্রনায় কুয়ালালামপুরের তিতিওংসা জালান দাতু হাজি ইউসুফ ইতি দোকানের বারান্দায় শুয়ে আছে।
অনেকেই সহমর্মিতার সাথে তাকে খাদ্য কিনে দিয়েছে এবং শুনতে চাচ্ছে বাংলাদেশের বাড়ি কোথায়। অত গিয়াস উদ্দিন পথচারীদের জানান, গত মাসে সড়ক দুর্ঘটনায় তার দুটি হাত ও মেরুদণ্ড ভেঙে গেছে। জানিনা কোথায় যাব এখন। টাঙ্গাইল জেলার হতদরিদ্র এই রেমিটেন্স যোদ্ধা সংসারের সুখের আশায় আসলেও আজ দিন কাটছে রাস্তায়। এমনটি দেখে অনেকেই চোখের পানি ছেড়ে দেন।








