285557

বিশ্বকাপ মিশনে চোট নিয়েই লড়বেন মাহমুদউল্লাহ

স্পোটর্স ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা আগামী ২ জুন। গুণে গুণে আর মাত্র দুমাস বাকি। কিন্ত কাঁধে চোট থেকে এখনো সুস্থ হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তারপরও চোট নিয়েই তিনি বিশ্বকাপ মিশনে অংশ নিচ্ছেন বলেই শোনা যাচ্ছে। এর আগে ব্যথা নিয়েই নিউজিল্যান্ড সফরে খেলেছেন। তার মাঝেই চোটের মাত্রা কেমন সেটা পরীক্ষায় নিউজিল্যান্ডেই এমআরআইও করান। তবে একটু দেরিতে হলেও সেই এমআরএই রিপোর্ট এবার পাওয়া গেল। সেখানে খুব সুখকর তথ্য পাওয়া যাচ্ছে না। জানা গেছে, কাঁধের চোটে তার চিড় এখন গ্রেড-থ্রি পর্যায়ের।

চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হলে সার্জারির প্রয়োজন। তবে এমন চোট নিয়েও ক্রিকেটাররা খেলে থাকেন। যেহেতু বিশ্বকাপ সামনে। তাই মাহমুদউল্লাহ রিয়াদও সেই টুর্নামেন্টে খেলবেন এবং এই চোট নিয়েই! সাধারণত এমন চোটে কোনো খেলোয়াড় পড়লে তাকে বেশ লম্বা সময় বিশ্রামে থাকতে হয়। আপাতত মাহমুদউল্লাহ রিয়াদের জন্যও সেই পরামর্শই দিয়েছেন বিসিবির চিকিৎসকরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তার খেলার কথা শোনা গেলেও বাড়তি সতর্কতার জন্য এবারের লিগে তাকে না খেলারও পরামর্শ দেওয়া হয়েছে।

মাহমুদউল্লার ইনজুরির ধরন এবং সার্বিক চিকিৎসার ধরন নিয়ে বিসিবির চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গেছে যে তার কাঁধের এই চোট গ্রেড-তিন পর্যায়ের ল্যাব্রাম টিয়ার। এই চোট নিয়ে খেলা যায়। তবে জোরে বল থ্রো করলে বা ডাইভ দিলে এই চোট আরও অসহনীয় হয়ে উঠতে পারে। আর এই চোট থেকে মুক্তি পাওয়ার জন্য সার্জারি করালে পুরোমাত্রায় আবার ফিটনেস ফিরে পেতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে।

ad

পাঠকের মতামত