285769

মানুষ শান্তিতে ঘুমাক, আমরা জেগে নিরাপত্তা দেব : আইজিপি

‘রোদ-বৃষ্টি ঝড় উপেক্ষা করে দেশের মানুষের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা চাই দেশের মানুষ শান্তিতে ঘুমাক, আমরা জেগে থেকে তাদের নিরাপত্তা দেব।’মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে নারী পুলিশ ব্যারাক ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ভাস্কর্য ‘স্বোপার্যিত পতাকা’র উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের একার পক্ষে সম্পূর্ণভাবে মাদক-জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ইমাম ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সচেতনতার পাশাপাশি সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।জাবেদ পাটোয়ারী বলেন, ইতোমধ্যেই জঙ্গিদের নির্মূলে পুলিশ সফল হয়েছে। দেশে একজন জঙ্গি থাকা পর্যন্ত দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে। দেশের মানুষ শান্তিতে থাকুক, আমরা জেগে থাকব তাদের নিরাপত্তায়।

এ সময় তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, ইতঃপূর্বে জঙ্গি ও মাদক বিরোধী অভিযানে সাংবাদিকরা আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমরা আশা করি ভবিষ্যতেও সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন।এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম, আরএমপির কমিশনার এ.কে.এম হাফিজ আক্তার পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন-অর্থ) মাসুদুর রহমান ভূঁইঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেসন্স) নিশারুল আরিফ, পুলিশ সুপার (এস্টেট ওয়েলফেয়ার) মো. বেলায়েত হোসেন, রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিপিএম পিপিএম), সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ad

পাঠকের মতামত