ভাগ্নের জন্মদিনে সালমান যেন শিশু
ভাগ্নে আহিলের জন্মদিন প্রত্যেকবারই ধুমধাম করে পালন করেন সালমান খান। অর্পিতা ও আয়ূষ শর্মার ছেলের তৃতীয় জন্মদিনেও এর ব্যতিক্রম হয়নি।ছেলেকে জন্মদিনে সোশ্যল সাইটে শেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন অর্পিতা। দিনটাই তার জীবনের সবচেয়ে সেরা বলে বর্ণনা করেন। সেরা দুই মানুষের তালিকায় আহিলের সঙ্গে রেখেছেন সালমানকে।
আহিলের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টি ডাকেন সালমান। বানানো হয়েছিল ছোটখাটো একটা ডিজনি ওয়ার্ল্ড। যেখানে হাজির ছিল ডোনাল্ড ডাকসহ বিভিন্ন কার্টুন চরিত্র। ছিল নাগরদোলাও। অন্য বাচ্চাদের সঙ্গে আহিলকে নাগরদোলায় চড়তে দেখা যায়। কিছু ভিডিওতে দেখা যায়, ভাগ্নের জন্মদিনে বেশ মজা করেছেন সালমান। কার্টুন চরিত্রগুলোর সঙ্গে মিলে নিজেই নাচতে থাকেন। ঠিক যেন শিশু!




