285592

যা দেখে বুঝবেন হতে পারে ক্যান্সার

ক্যান্সারের কিছু লক্ষণ আছে, যা মানুষ নিজের অজান্তেই এড়িয়ে যায়। অথচ অসুখের শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয়। তাই জেনে নিন ক্যান্সারের কিছু লক্ষণের কথা, যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব।

ঘনঘন কাশি-মাঝে মাঝে কাশি হলে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ঘনঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে, চিন্তার বিষয় এটি। বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

পাকস্থলীর পরিবর্তন-আপনার পাকস্থলীর মধ্যে সমস্যা এবং মল স্বাভাবিক না হলে তা মলাশয়ে ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই এক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। মূত্রথলির পরিবর্তনের কারণে যদি মূত্রের সঙ্গে রক্ত আসে, তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারেন। আবার শুধুমাত্র মূত্রনালীতে সংক্রমণের কারণেও এটা হতে পারে।

ঘনঘন ব্যথা-অধিকাংশ ব্যথাই ক্যান্সারের লক্ষণ নয়, তবে ঘনঘন ব্যথা হলে তা চিন্তার বিষয়। তবে মাথাব্যথা হলেই ব্রেইন ক্যান্সার হয়েছে ভাববেন না। কিন্তু বুকে ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যান্সার কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ক্ষতস্থান না শুকালে-আপনার শরীরে কোনো ক্ষত যদি তিন সপ্তাহেও না শুকায়, তাহলে চিন্তার হওয়ার কারণ থাকতে পারে। মাসিকের সময় ছাড়া অন্য সময়ে যোনি থেকে অপ্রত্যাশিত রক্তপাত সার্ভিকাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। আর মলদ্বার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হতে পারে।

অপ্রত্যাশিত ভাবে ওজন কমা-যদি কোনো রকম চেষ্টা ছাড়াই কারো ওজন ক্রমাগত কমতে থাকে, তাহলে সেটা বিপদের লক্ষণ। অপ্রত্যাশিত কোনো ফোলা স্থানের আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। নারীদের স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ড দেখলেও তা ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ঘনঘন গিলতে সমস্যা-এটি দুই ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে। ঘাড় এবং খাদ্যনালীর ক্যান্সার। তাই দ্রুত চিকিৎসকের কাছে যান।

আঁচিল বা তিলের পরিবর্তন-সব আঁচিল বা তিলের সঙ্গে টিউমারের সম্পর্ক নেই। তবে কোনো আঁচিল বা তিলের আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভাল।

ad

পাঠকের মতামত