285560

এবার দীপিকা-রণবীরের সংসারে ভাঙনের সুর!

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রেমের পরিসমাপ্তি ঘটিয়ে গত বছর রাজকীয়ভাবে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন ও নায়ক রণবীর সিং। বিয়ের পর বেশ সুখেই ঘর করছিলেন রণবীর-দীপিকা।প্রায়ই তাদের ছবি ফেসবুকে ভাইরাল হয়। তবে হুট কএই এবার শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে হাঁটছেন এই দুই তারকা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে। শোনা গিয়েছে, রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অর্জুনের মধ্যস্থতার জন্য ফোন করেছেন প্রিয় বন্ধু রণবীরকে। একদিকে অর্জুন যখন সপ্তাহ দুয়েকের মধ্যেই মালাইকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, তখন বন্ধু রণবীর বিচ্ছেদের পথে হাঁটছেন। খবরে বলা হয়, রণবীরের অদ্ভূত কাণ্ডকারখানায় মেজাজ হারিয়ে ফেলছেন দীপিকা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিনেমার সেট ছেড়ে চলে এসেছিলেন অভিনেত্রী।

রণবীরের পোশাকের রুচি নিয়ে বিরক্ত দীপিকা। রণবীরের পোশাক নির্বাচন একদমই পছন্দ করেন না বলে প্রকাশ্যে জানিয়েছিলেন এই অভিনেত্রী। তাছাড়া, রণবীর যেরকম পোশাক পরেন, তাতে নাকি প্রকাশ্যে দীপিকার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আর ছবির প্রচারে গিয়ে রণবীরের এদিক-ওদিক ঝাঁপিয়ে পড়ার মতো কার্যকলাপেও বিরক্ত দীপিকা। ভেবেছিলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে একসঙ্গে থাকতে থাকতে, কিন্তু হলো আর কই!

সংবাদ প্রতিদিনের খবরে আরও বলা হয়, দিন কয়েক আগেই এক গেট টুগেদারে রণবীরকে কষিয়ে চড় মেরেছিলেন স্ত্রী দীপিকা। তবে বিচ্ছেদের এই গুঞ্জনের ব্যাপারে এখনও রণবীর-দীপিকার বক্তব্য পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত