285052

বিপাকে বাংলাদেশি শ্রমিকেরা, মধ্য প্রাচ্যে যেতে বেড়েছে ফ্লাইট ভাড়া

নিউজ ডেস্ক।। বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব রাখে প্রবাসী শ্রমিকেরা। এরপরও দেশটির প্রবাসী শ্রমিকদের নানা ধরনের সমস্যা পড়তে হয় বলে বার বার অভিযোগ উঠে। মধ্য প্রাচ্যে বর্তমানে বাংলাদেশের ৪০ লক্ষাধিক শ্রমিক রয়েছে। এরপরও বেড়েছে ঢাকা থেকে মধ্য প্রাচ্যে যাওয়ার ফ্লাইট ভাড়া। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে আরব নিউজ।

৩৫ বছর বয়সী আব্দুল মালেক নামে একজন বাংলাদেশি আরব নিউজকে বলেন, আমি সৌদি আরবের ফ্লাইটের টিকিটের জন্য গত তিন সপ্তাহ ধরে অপেক্ষা করেছি। কিন্তু টিকিটের উচ্চ মূল্যের কারনে আমি টিকেট ম্যানেজ করতে পারিনি। মালেক এ বছরের জানুয়ারির শেষের দিকে সৌদি আরবের ভিসা পায়। এপ্রিলের ১ তারিখ থেকে একটি ক্যাফেতে কাজে যোগদানের কথা ছিল তার।

জানা যায়, বিভিন্ন কারনে মিডল ইস্ট দেশগুলোতে যাওয়া আসার বিমান ভাড়া অনেক বাড়ানো হয়েছে। এমনকি কোন টিকিটের মুল্য দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে বলে আরব নিউজের খবরে বলা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি ( বিএআইআর) এর সাবেক সেক্রেটারি জেনারেল আরব নিউজকে বলেন, সারা বিশ্বে প্রায় এক কোটির মত বাংলাদেশি কাজ করছে।এর মধ্যে চল্লিশ লাখ মিডল ইস্ট দেশগুলোতে কাজ করে। টিকিটের উচ্চ মুল্য কমাতে তিনি বাংলাদেশ সরকারের হস্তক্ষেপের আহ্বান জানান।

বিএআইআর-এর বর্তমান সেক্রেটারি জেনারেল শামীম আহমেদ চৌধুরী নোমান এমন সমস্যা সমাধানে দুইটি পদক্ষেপের কথা বলেন। তিনি আরব নিউজকে বলেন, এ ধরনের সমস্যা সমাধানে মিডল ইস্টে ফ্লাইটের সংখ্যা বাড়াতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে মিডল ইস্টে শ্রমিক যাওয়ার সংখ্যা কমে গেছে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন আমরা ইতিমধ্যে মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি।

বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিবুল হক আরব নিউজকে বলেন, আগামী ৩ এপ্রিল বাংলাদেশ বিমান (বিবি) সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক আছে। বৈঠকে এই সমস্যা সমাধানের উপায় দ্রুত বের করা হবে।

ad

পাঠকের মতামত