284760

ঝড়ের কবলে ট্রলারডুবি, ৩ জন নিখোঁজ

নিউজ ডেস্ক।।  উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে মুন্সিগঞ্জের চর হোগলায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ঝড় ও মুষলধারে বৃষ্টির সময় এ ঘটনা ঘটেছে।

এ সময় প্রিজাইডিং অফিসারসহ ২২ জন নিখোঁজ হন। পরে অভিযান চালিয়ে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সত্য তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ad

পাঠকের মতামত