285190

বগুড়ায় দুই বসতবাড়িতে অগ্নিকাণ্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরেদুটি বাড়িতে আগুন লেগে আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডে দুটি বাড়ির সব আসাবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশীদ জানান, বগুড়া শহরের হাকির মোড় ঘোনপাড়ায় আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে ছুটে যায় কর্মকর্তারা। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোহেল ও বাদশা নামের দুই ভাইয়ের বাড়িতে আগুন লেগে দুটি টিনশেড বাড়ির সব কিছু পুড়ে যায়।

বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু জানান, ওই এলাকার বাদশার বাড়িতে চুলায় ভাত রান্নার জন্য পরিবারের লোকজন প্রস্তুতি নেয়। এসময় হঠাৎ চুলার পাশের শুকনা খড়িতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের বাড়িটি বাদশার ছোট ভাইয়ের। আগুন ওই বাড়িতেও ছড়িয়ে পড়ে।

ad

পাঠকের মতামত