284811

নিউ ইয়র্কে আড্ডায় মেতেছে একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক।। বাংলাদেশ ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। দীর্ঘদিন ধরে পরিবারসহ নিউ ইয়র্কে বসবাস করছেন। এদিকে নতুন একটি কাজের শুটিংয়ের জন্য নিউ ইয়র্ক উড়াল দেন তমালিকা কর্মকার, মিলি হুসাইন, কুমকুম হাসান এবং নাদিয়া আহমেদ।

অন্যদিকে নিউ ইয়র্কে স্হায়ীভাবে বসবাস করা ঈশিতা সবনম শ্রাবন্তীসহ তারা সবাই চিরি সোলায়মানের বাসায় আড্ডা জমান। ভিনদেশে আপন মুখগুলো দেখতে সবাই অধীর আগ্রহে থাকে। আর সেই আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় যখন পরিবারিক পরিবেশে আড্ডা হয়।

আড্ডায় উপস্থিত থাকেন আরমান ভাই খ্যাত অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দম্পতি। বাংলা নাটকের এই প্রাণবন্ত মুখগুলো ফ্রেমবন্দী হয় ক্যামেরায়। টনি ডায়েস সেই হাস্যোজ্জ্বল চেহারায়র ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য পোস্ট করেন।

ad

পাঠকের মতামত