এবার রাস্তায় আটকে গেল ২টি দোতলা বাস
সারাদেশ সড়ক দুর্ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে সড়কে। তখনই গত শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির দোতলা বাস ফ্লাইওভারে আটকে পড়ার একটি ছবি ভাইরাল হয় ইন্টারনেটে।এমন খবরের রেস কাটতে না কাটতেই এবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় দেবে যায় দুটি দোতলা বাস।সোমবার (১ এপ্রিল) এই ঘটনা ঘটে। জানাগেছে, বিদ্যুতের কাজের জন্য রাস্তা কেটে রাখা হয়। দুপুরে ওই জায়গায় চাকা দেবে আটকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস।
ইন্টারনেটে বাসের দেবে যাওয়া ছবি ভাইরাল হওয়ার পর জনমনে প্রশ্ন উঠে সড়ক এবং বিআরটিসির বাস নিয়ে। অনেকে মন্তব্য করেছেন দোতলা বাস গুলো অনেক পুরানো এবং সঠিক ভাবে রাস্তায় চলাচল করে না। অদক্ষতার সাথে গাড়ি চালায়, শিক্ষার্থী ও যাত্রীদের সাথেও অসৌজন্য আচরণও করা হয় বলে কথা উঠে।




