284576

মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না

বিনোদন প্রতিবেদক: ‘আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না/ ভালো ছেলেদের কপালে, ভালো মেয়ে জোটে না’ গানে গানে কথাগুলো বলছিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। সম্প্রতি ‘খোকা’ শিরোনামের এই গানটি এরই মধ্যে হয়ে উঠেছে দারুণ জনপ্রিয়। গানটির কথা লিখেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাস হুমায়ূন এবং প্রীতম হাসান। সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। আর গানটিতে চমক হিসেবে হাজির হয়েছেন কিংবদন্তি পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।

দৈনিক আমাদের সময় অনলাইনকে প্রীতম বলেন, ‘গানটি তৈরি হয়েছে বলা যায়, অনেকটা হুট করে। নুহাশ ভাইয়ের সঙ্গে পরিকল্পনা করা অবস্থাতেই গানটি তৈরি হয়েছে। গানের কথাগুলোর উপর ভিত্তি করেই তৈরি হয়েছেন এর ভিডিও। গানের কথা মজা, মাস্তি দুটোই আছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

‘খোকা’ গানের পরিকল্পনা ও ভিডিও নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ ও প্রীতমের পাশাপাশি আরও ছিলেন সিয়াম আহমেদ, সাফা কবির ও ড. এজাজ। পৃষ্ঠপোষকতায় ছিল টেকনো মোবাইল। গানটি প্রকাশ হয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে। ‘খোকা’ গানের ভিডিও

ad

পাঠকের মতামত