284480

ফেসবুক লাইভ করতে কঠোর আইন করছে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি ভিডিও লাইভ সম্প্রচারের নিয়ম কঠিন করছে কর্তৃপক্ষ। পকরছে। ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা সরাসরি সম্প্রচার করায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর এএফপি’র।

ফেসবুকের প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ অনলাইনে দেয়া এক পোস্টে লিখেন, অনেকে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন যে হামলার এমন ভয়ঙ্কর ভিডিও প্রচারে কিভাবে ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মগুলো অতি সহজে ব্যবহার করতে পারে। ‘এমন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমরা তিনটি পদক্ষেপ গ্রহণ করছি।

ফেসবুক কর্তৃপক্ষের পদক্ষেপ গুলো হচ্ছে, ফেসবুক লাইভ ব্যবহারের নিয়ম কঠিন করা, আমাদের প্লাটফর্মের প্রতি ঘৃণা পরিহারে আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নিউজিল্যান্ড কমিউনিটির প্রতি জোরালো সমর্থন।’

শেরিল স্যান্ডবার্গ সামাজিক বাস্তবতার ক্ষেত্রে ক্ষতিকর এমন সহিংস ভিডিও ফুটেজ বা ছবি দ্রুত চিহিৃত করে এগুলো শেয়ার করা বা পুনরায় পোস্ট দেয়া বন্ধে ফেসবুক কর্তৃপক্ষ সফটওয়্যার উন্নয়নেও কাজ করে যাচ্ছে।

ad

পাঠকের মতামত