বলিউডে ছেলের অভিনয় বিষয়ে যা জানালেন অক্ষয়
একের পর এক বলি তারকার সন্তানদের রুপালি পর্দায় অভিষেক ঘটতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ প্রথম ছবিতেই বাজিমাত করেন, কেউ বা পিছিয়ে পড়েন। স্টার কিডরাই একসময় তারকায় পরিণত হবেন এমনটিই যেন নিয়ম।সম্প্রতি বলি তারকা সাইফ আলি খানের কন্যা সারা আলি প্রথম ছবি থেকেই জনপ্রিয়তার তুঙ্গে। এরই মাঝে দর্শকপ্রিয়তা পেয়েছেন প্রয়াত কিংবদন্তি শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর।এদিকে সিনেমায় জলদি পা ফেলতে চান শাহরুখ তনয়া সুহানা। কোন বলি সুপারস্টারের সন্তান অভিনয় জগতে আসছেন সে বিষয়ে ভাবনা সবসময় থাকে সিনেপ্রেমীদের। এ নিয়ে চলে নানা গুঞ্জনও।
বিশেষ করে শাহরুখ, আমির, অক্ষয়ের ছেলেমেয়েরা কবে বলিউডে আসছেন, সে বিষয়ে বিটাউনে প্রতিদিনই কোনো না কোনো গুঞ্জন শোনা যায়।সম্প্রতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ছেলেও আরব ভাটিয়া বাবার হাত ধরে সিনেপর্দায় আসছেন কিনা সে বিষয়ে গুঞ্জন চলছিল।সে জন্য সরাসরি অক্ষয়কেই জিজ্ঞেস করা হয়েছিল, ছেলে আরবকে কবে বলিউডে দেখা যাবে?জবাবে অক্ষয় বিষয়টি হেসে উড়িয়ে দেন।অক্ষয় বলেন, আরবের বয়স মাত্র ১৬ চলছে। এ বয়সী কিশোরদের উচিত নিজেদের মতো করে জীবন কাটানো আর পড়াশোনায় মনোযোগী হওয়া।
অক্ষয় আরও বলেন, আমি এ মুহূর্তে আরবের ক্যারিয়ার নিয়ে আলোচনা করে ওর ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। সমস্য তখনই হয়, যখন বাবা-মা অহেতুক সন্তানের ওপর চাপ সৃষ্টি করে। এ জন্য আরবের ওপর কোনো চাপ নেই আমার।অক্ষয় স্পষ্ট করে বলেন, আমার ছেলেমেয়ে যদি চিত্রশিল্পী হয়, ডাক্তার হয় কিংবা রেস্তোরাঁ খোলে, কোনোটাতেই আমার কোনো আপত্তি নেই। শুধু চাই ও যেন ভালো থাকে আর মনের মতো কাজ খুঁজে পায়।’
অন্যদিকে শাহরুখের দুই ছেলেমেয়ে বলিউডে পা রাখতে অধীর আগ্রহী তা সবারই জানা। যদিও শাখরুখের বড় ছেলে আরিয়ান ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী, তবে শাহরুখকন্যা সুহানা ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছেন।অপেক্ষা শুধু বাবার হাঁ শব্দটির জন্য।এবার আমির খানের পালা। তার দুই ছেলেমেয়ে আজাদ ও ইরাও খুব সম্ভবত বলিউডে পা রাখবে। এমনটিই জানিয়েছে ভারতীয় মিডিয়া।




