284433

তরুণী থানায় ঢুকেই বললেন, ‘বিষ খেয়েছি’

ডেস্ক রিপোর্ট।। থানায় ঢুকেই কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে গিয়ে এক তরুণী বললেন, ‘বিষ খেয়েছি। ওকে ছাড়া বাঁচব না। বিয়ে করলে ওকেই করব।’ ঘটনাটি ঘটেছে ভারতের চন্দ্রকোনা থানায়। তরুণীর মুখে এমন কথা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশ অফিসার। পরবর্তীতে ওই তরুণীকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের গণমাধ্যমের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে রেশন আনতে বেরিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন বিষের বোতল। রাস্তাতেই সেটা খেয়ে নেন। তার পরই সোজা থানায় এসে হাজির হন।

তরুণীর অভিযোগ, “তার দিদির দেওরের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে প্রণয়ের সম্পর্ক ছিল। পরিবার ও প্রেমিক রাজি থাকলেও, বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রেমিকের বাবা-মা। প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় প্রচণ্ড হতাশ হয়েই বিষ খেয়েছিলেন বলে পুলিশকে তিনি জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর, ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে এবং বয়স সম্পর্কিত তথ্য যাচাই করে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা হবে।

ad

পাঠকের মতামত