284741

এবার টাঙ্গাইলে ব্যালট পেপারে খালেদা জিয়া ও টুকুর মুক্তি দাবি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ দুটিতে টিয়া পাখি ও টিউবওয়েল মার্কায় ব্যালেট পেপারে কলম দিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই লেখা পাওয়া গেছে।এছাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি কামনা করেও ব্যালেট পেপারে লেখা পাওয়া যায়।

রোববার উপজেলার দারুল উলুম কামিল মাদরাসা ভোটকেন্দ্রে এ ঘটনা হয় বলে জানা যায়।গোপালপুর উপজেলা বিএনপির এক নেতার ফেসবুক আইডিতে এমন পোস্ট ভাইরাল হয়েছে।গোপালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ad

পাঠকের মতামত