ফারুক-তাসভির ৭ দিনের রিমান্ডে
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক (৭৫) ও ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামকে (৬৬) সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ রোববার ওই দুজনকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের শুনানি শেষে ফারুক ও তাসভিরকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।ডিবির এডিসি গোলাম সাকলাইন সিথিল দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ওই ভবনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।




