মেহেরপুরে দুটি বোমা উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল সাড়ে দশটার দিকে ভরাট গ্রামের নাজেরা খাতুনের বাড়ির সামনের বালু গাদার উপরে বোমা দুটি সকালে দেখতে পান স্থানীয়রা।স্থানীয় সুত্রে জানা গেছে, বিধবা নাজেরা খাতুনের বাড়ির সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি রাতের আধারে দুবর্ত্তরা ফেলে যায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে পানি বালু বালতিতে ভরে থানায় নেয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, আসলে এটি বোমা না পটকা তা বোঝা যাচ্ছে না। তবে এর পেছনের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।




