284175

সেই ‘হিরো’ খ্যাতি পাওয়া নাঈমের বাড়ি বরিশাল, সম্মান জানালেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঠিক তখনই ফায়ার সার্ভিসের ফাটা পাইপে পলিথিন জড়িয়ে পানি আটকানোর চেষ্টা করতে দেখা যায় একটি শিশুকে।আর মুহূর্তের মধ্যে ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরবর্তীতে জানা যায়, পানি আটকানোর চেষ্টা করা ওই শিশুর নাম নাঈম হাসান।নাঈমের এমন সাহসিকতা ইতোমধ্যেই মুগ্ধতা ছড়িয়েছে দেশবাসীর মধ্যে। অনেকে নাঈমের ওই ছবিটি শেয়ার করে তাকে প্রশাংসার জোয়ারেও ভাসাচ্ছেন।

সামাজিক যোগযোগমাধ্যমে ‘হিরো’ হয়ে ওঠা নাঈমকে এবার প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নাঈমের দুটি ছবি পোস্ট করেন সাব্বির।ছবির ক্যাপশনে ডানহাতি এই ব্যাটসম্যান লেখেন, ‘এই সেই গতকালের রিয়েল হিরো, মোহাম্মদ নাঈম।’নাঈমের প্রশংসা করে সাব্বির আরও লিখেছেন, ‘নাঈমের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। সত্যিই নাঈম তুমি রিয়েল হিরো, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য।’

বৃহস্পতিবার রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। আহত হয়েছেন অন্তত ৭৩ জন।

https://www.facebook.com/OfficialShabbir/posts/1977409145662028

ad

পাঠকের মতামত