284283

প্রেমের টানে ঘর ছাড়লো ৪র্থ শ্রেণির ছাত্রী

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রেমের টানে ঘর ছেড়েছিলো চতুর্থ শ্রেণির ছাত্রী তারমিন আক্তার। কিন্তু বাবার দেয়া অপহরণ মামলায় প্রেমিক ও তার বাবা আটক করেছে র‍্যাব। আটকরা হলেন, জুতা কারখানার শ্রমিক মইনউদ্দিন (১৮) ও তার বাবা কাজল মিয়া (৫৮)। শুক্রবার রাতে কুলিয়ারচর থানার নাজিরদীঘি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পে সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ২১ মে অপহরণের পর ২৭ মে ওই ছাত্রীর বাবা ইকবাল হোসেন বাজিতপুর থানায় মামলা করেন। গতরাতে র‌্যাব তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটকদের শনিবার বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad

পাঠকের মতামত