284114

প্রবাসী বাংলাদেশীকে আইডলের খেতাব দিলেন মালয়েশিয়ানরা

ডেস্ক রিপোর্ট।। মালয়েশিয়ায় সুন্দর চোখের অধিকারী বাংলাদেশিকে নিয়ে ভাইরাল কাটতে না কাটতেই এবার ২৭ বছর এক বাংলাদেশিকে নিয়ে মালয়েশিয়া জুড়ে চলছে আলোচনা। দীর্ঘ ২৭ বছর মালয়েশিয়ায় কাজ করলেও একদিনের জন্যও ছুটি নেয়নি এই বাংলাদেশি। বরং কাজ করে নিজের সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার পড়িয়ে নিজের প্রবাস জীবনকে সার্থক করেছেন।
পরিবারের সূ:খের আশায় গত দুই যুগেরও বেশি সময় মালয়েশিয়ায় কর্মরত ৭০ বছর বয়সী বাংলাদেশী আবু বকর। প্রবাস জীবনের এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে যেতে পারেননি তিনি। এই দীর্ঘ সময়ে বছরের ৩৬৫ দিনের মধ্যে একদিনের জন্যও কাজ থেকে ছুটি নেননি এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা।

সামাজিক মাধ্যম ফেসবুক হিউম্যান অব কুয়ালালামপুর নামের একটি পেজে এই বাংলাদেশীর প্রবাস জীবনের সংগ্রামের কথা লিখা হয়। দেশটিতে কর্মরত প্রবীণ এই প্রবাসী বলেছেন, ২৭ বছর তার পঞ্চম সন্তানকে মাত্র ৬ মাস বয়সে রেখে মালয়েশিয়া এসেছিলেন। তার পর আর দেশে যাওয়া হয়নি। আমার পরিবারকে মিস করি এবং তারাও আমাকে মিস করে। তবে আমার এই ত্যাগ তাদের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য।

প্রবীণ এই রেমিটেন্স যোদ্ধা জানিয়েছেন, বর্তমানে তার মেয়েদের একজন বিচারক, একসন্তান প্রকৌশলী এবং অন্য একজন ডাক্তার। সন্তানদের এই সফলতাকে প্রবাস জীবনের বড় অর্জন হিসেবে দেখেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্তানদের প্রতিও।

প্রবীণ এই প্রবাসী বলছিলেন, আমি মালয়েশিয়ায় অসার আগে শুনেছি এখানে প্রচুর কাজ। এমন কোনো কাজও যদি থাকে যা কেউ করতে চায় না, তা আমি করবো। আমি একবারের জন্যও অসুস্থতার ছুটি নেইনি ইনশাআল্লাহ। আমি এখনও শক্তিশালী। তিনি আরও বলেন, তার প্রয়োজন খুব সামান্য। উপার্জনের বেশির ভাগ অংশই পরিবারের জন্য পাঠিয়ে দেন। সকালের নাস্তা করে কাজ করতে চলে যান, আবার ফিরে আসেন। পরিবারের সাথে প্রতিদিনি ফোনে কথা বলেন, বিশ্রাম নেন। পরের দিন আবার একইভাবে দিন চলে যায় এই প্রবাসীর। দেশে ফিরে যাওয়ার প্রবল আগ্রহ দেখা গেছে তার মধ্যে। এ বছর ডিসেম্বরে ফিরে যাওয়ার কথা বলেছেন তিনি। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পাওয়ার সাথে দুই নাতিকেও প্রথম দেখবেন।

ad

পাঠকের মতামত