284339

এবার ধানমন্ডিতে দুই বাসভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে দুটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান বাংলাদেশ জার্নালকে বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ২০ নং বাসায় বাসায় আগুন লাগে। অন্যদিকে ৫ নং রোডের ২২ নং বাসায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনাস্থলেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মো. শাহীন বলেন, একটু আগে ধানমন্ডি ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুনের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত