এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা তাসবিরুল আটক
বনানী এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা তাসবিরুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ।আজ (শনিবার) রাত ১১ টার দিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।এর আগে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে।ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।




