283798

বনানী অগ্নিকাণ্ডঃ সবাই যখন সেলফি তুলছে; মেয়েটি এসেছিল পানি-বিস্কুট নিয়ে

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে।পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা

এই আগুন আর উদ্ধার অভিযানের মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল উৎসুক জনতা। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাজার হাজার মানুষ পথ আটকে অকারণে দাঁড়িয়ে আছে আর মোবাইল বের করে ছবি তুলছে! তাদের ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ঠিক সময়মতো যাতায়াত করতে পারছে না। এতসব বিঘ্ন সৃষ্টিকারীদের মাঝে ব্যতিক্রমী মানুষও ছিল।গতকালের এই আগুনে উদ্ধার অভিযানে প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল একেবারে সাধারণ মানুষ। তারা যেভাবে পেরেছে সহায়তা করেছে। যেমন এই মেয়েটি। তার পরিচয় জানা এখনও সম্ভব হয়নি।

তিনি এসেছিলেন ব্যাগভর্তি পানি আর বিস্কুট নিয়ে! উদ্ধারকারীরা যখন মানুষের প্রাণ বাঁচাতে ব্যস্ত; তখন তাদের প্রাণ রক্ষায় পানি আর বিস্কুট বিতরণ করেন এই তরুণী‍! জীবন-মৃত্যুর খেলার মাঝেও উদ্ধারকারীদের মন ছুঁয়ে যায় এই ঘটনা।উদ্ধারকারীদের একজন আরেফিন মাহমুদুল হাসান সোশ্যাল সাইটে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমরা বনানীতে যখন দমকল বাহিনীকে বিভিন্নভাবে সহযোগীতা করছিলাম, অ্যাম্বুলেন্স গুলোকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছিলাম তখন দেখলাম মেয়েটা আমাদের মাঝে এসে পানি-বিস্কিট বিলি করছে।আমার কাছে এসে যখন একটা পানির বোতল ধরিয়ে দিল তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপা এসব কেন দিচ্ছেন? তখন তিনি বললেন, ‘আপনারা তো খালি পেটে আছেন, কিছু না খেলে এনার্জি পাবেন না।’

ad

পাঠকের মতামত