283892

ক্রিদেশীয় সিরিজে সুযোগ পাচ্ছেন ইয়াসির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলে সবার নজরে আসেন তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী। বিপিএলের ১১ ম্যাচে ২৭.৯০ গড়ে ৩০৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে ৭৮ রানের ইনিংস ছিল তার সর্বোচ্চ।আর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়েও আছেন দুর্দান্ত ফর্মে। আসরের পাঁচ ইনিংসে সংগ্রহ করেছেন যথাক্রমে ৬৫, ৩২*, ১০৬*, ৩৮, ৩৯* রান।

এর আগে গতবছরের শেষদিকে পাকিস্তান সফরে ইমার্জিং কাপেও দারুণ ব্যাটিং করেছেন ইয়াসির। চার ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৮৭ (২০, ৪৫, ৫৬ ও ৬৬) রান। এছাড়া গত জাতীয় লীগে ৫২.২০ গড়ে ২৬১ রান করেছিলেন করেছিলেন ইয়াসির।ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার এবার পেতে যাচ্ছেন দীর্ঘদেহী ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে সফরে দলের ১৬ তম সদস্য হিসেবে সুযোগ পাচ্ছেন চিটাগংয়ের এই ক্রিকেটকার, এমনটাই জানিয়েছেন বিসিবির মুখপাত্র ও নির্বাচক কমিটির একজন। যদিও বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে তার জায়গা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, আগামী ৫ মে থেকে শুরু হবে বাংলাদেশ, উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ।

ad

পাঠকের মতামত