283703

সময় এখন অ্যাকশনের: মেয়র আতিক

এফআর টাওয়ার ১৮ তলার ভবনের অনুমোদন নিয়ে কীভাবে ২৩তলা হলো সেটি খতিয়ে দেয়া হবে। এই অনিয়ম মেনে নেয়া যায় না। এ মুহূর্তে কথা বলার সময় নেই, সময় এখন অ্যাকশনের।শুক্রবার অগ্নিদগ্ধ বনানীর বহুতল ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভবনটির ১৮ তলার অনুমোদন ছিল। কীভাবে ২৩তলা হয়ে গেল সেটি দেখতে হবে। এই অনিয়ম কিছুতেই মেনে নেয়া যায় না। এখন কথা বলার সময় নেই, অ্যাকশন নেয়ার সময়।

অ্যাকশনের উদাহরণ দিতে গিয়ে মেয়র বলেন, রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি কর্পোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। এ ছাড়া আমাদের ম্যাজিস্ট্রেট ভবনে ভবনে যাবেন। পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ সময় গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় রাজউক চেয়ারম্যান আবদুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত