283649

বনানীতে এফ আর টাওয়ারে আগুন: এখনও নিখোঁজ ১৩ জন

নিউজ ডেস্ক।। রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক আছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আরও অর্ধশতাধিককে। এছাড়া ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- বনানীর নাজমুল হাসানের ছেলে রেজাউল করিম কাজী (৪২), ক্যান্টনমেন্টের ফয়জুল ইসলামের ছেলে হিরু (৫০), উত্তরা ৬নং সেক্টরের মজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৫০), পাটগ্রামের আবু বকর সিদ্দিক বাচ্ছুর ছেলে তানজির সিদ্দিক আবীর, রংপুর পীরগঞ্জের মৃত আবদুল রশীদ মুন্সীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান (৪০), তানজির আবির, সালাউদ্দিন (৩০), নজরুল ইসলাম, জাফর আহমেদ, জসিম উদ্দিন, রেজাউল করিম রাজু, এসকে জেরিন বৃষ্টি (২৯) ও জেবুনেচ্ছা (২৭)।

আর এ ঘটনায় নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)। বাকি নিহতদের নাম এখনো জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডে ১৯ জনের কারো মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। আবার কয়েকজনের মৃত্যু হয়েছে বাঁচার চেষ্টায় ভবন থেকে লাফিয়ে পড়ে।

ad

পাঠকের মতামত