283627

৭ রানের হারলো কোহলিরা

স্পোর্টস ডেস্ক।। মুম্বাইয়ের কাছে ৭ রানে হারতে হলো বেঙ্গালুরদের। ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মাকে এই ম্যাচে একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রতিদ্বন্দিতা করেছেন। মুম্বাইয়ের জন্য সুখবর ছিলো দলের সঙ্গে যোগ দিয়েছেন লাসিথ মালিঙ্গা। দুটো ম্যাচ খেলে ফিরে যাবেন তিনি। প্রথম ম্যাচে তিনবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও অপর এক তিনবারের চ্যাম্পিয়নের মুখোমুখি বিরাটরা।

মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমেছেন কুইন্টন ডে কক ও রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে বড় রানের লক্ষ্যমাত্রা দিতে না পারলে বিরাট কোহলির ঘরের মাঠে সমস্যায় পড়তে হতে পারে মুম্বাইকে। তাই অনেকটাই দায়িত্ব বর্তায় দুই ওপেনারের ওপর। শক্ত ভীত তৈরি করে দেওয়ার। উমেশ যাদবের প্রথম ওভারেই ৯ রান তুলে নেয় মুম্বাই। তবে সেটা ধরে রাখাটা সব থেকে বেশি গুরুত্বপ‚র্ণ।
ঠিক যে ভাবে শুরু করা উচিৎ ছিল সেভাবেই শুরু করলো মুম্বাইয়ের দুই ওপেনার। পাঁচ ওভারের শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ৪৩-০। শুরুটা ভাল করেও বেশি দ‚র যেতে পারলেন না দুই ওপেনার। ২০ বলে ২৩ রান করে ফিরলেন কুইন্ট ডে কক এবং অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত শর্মা। ৩৩ বলে ৪৮ রান করে আউট হলেন তিনি। ১০০ রানের গণ্ডি পেরনোর আগেই মুম্বাই দুই উইকেট হারিয়ে ফেলল। ১১ ওভারে মুম্বাই ৯০-২। দুই ওপেনারকে ফেরালেন উমেশ ও চাহাল।

প্রথম ম্যাচে একমাত্র মুম্বাইকে ভরসা দিয়েছিলেন যুবরাজ সিং। এ বার অনেকটাই দায়িত্ব তার উপর। কিন্তু সেই ভরসা দিতে পারলেন না তিনি। ১২ বলে ২৩ রান করে চাহালের বলে সিরাজকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। উমেশ যাদবও ফেরেন ৩৮ রানে। কেরন পোলার্ড ফিরলেন ৫ রানে। আজ বিধ্বংসী হয়ে উঠেছেন চাহাল। চার উইকেট হয়ে গেল তার। ১৬ ওভারের শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৫-৫। এর পর ভরসা দিতে পারেননি ক্রুনাল পাণ্ড্যে ও ম্যাকক্লেনাঘানও। দু’জনেই এক রান করে ফিরে যান। শেষ বেলায় ১৪ বলে হার্দিক পাণ্ড্যের দুরন্ত ৩২ রানের সুবাদে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে থামেন ১৮৭-৮-এ।

বেঙ্গালুরুকে ১৮৮ টার্গেটে ব্যাট করতে নামে। সেই লক্ষ্যে নেমে ভরসা দিতে পারলেন না বেঙ্গালুরুর দুই ওপেনার পার্থিব প্যাটেল ও মইন আলি। পার্থিব আউট হলেন ২২ বলে ৩১ রান করে ও মইন আলি করলেন সাত বলে ১৩ রান। বিরাট কোহলির কাছে তার দলের ও ভক্তদের দাবি ছিলো তিনি ভালো খেলবেন। কিন্তু ৪৬ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ১৫ ওভারের শেষে বেঙ্গালুরু ১২৭-৩। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান কনে। এ ম্যাচে তাদের ডিভিলিয়ার্সের সর্বোচ্চ রান ছিলো। তিনি করেন ৪১ বলে ৭০ রান। কিন্তু সেই রান তার দলকে জয়ী করতে পারলো না। অবশেষে মুম্বাইয়ের কাছে হারতে হলো বেঙ্গালুরুদের।

ad

পাঠকের মতামত