283841

নিহতের পরিবার বাদী না হলে পুলিশ মামলা করবে : আইজিপি

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুনে নিহতদের পরিবারের সদস্যরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।আজ শুক্রবার বেলা ৩টার দিকে এফ আর টাওয়ারের কাছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পুলিশ প্রধান।জাবেদ পাটোয়ারী বলেন, ‘এই ঘটনায় মামলা হ‌বে। যারা নিহত হ‌য়ে‌ছেন, তাদের পরিবারের সদস্যরা বাদী হ‌লে ভালো হয়। তারা রাজি না হ‌লে পু‌লিশ বা‌দী হ‌য়ে মামলা কর‌বে।’

এফ আর টাওয়‌া‌রে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ভবন মা‌লিক‌দের বিরু‌দ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়‌া হ‌বে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, ‘প্রাথ‌মিকভা‌বে ভবনের ব্যাপারগু‌লো দেখার কথা রাজউকের।’ এ সময় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভবন‌টি ১৮ তলা থে‌কে ২৩ তলা হ‌য়ে‌ছে। ১৯৯৬ সা‌লের প‌রিকল্পনায় ১৮ তলা হয়ে‌ছে। ২০০৫ সালে রাজউক জান‌তে পা‌রে, ভবন‌টি ২৩ তলা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ১৪ বছর পে‌রি‌য়ে গে‌ছে। এ সময় রাজউক কী ক‌রে‌ছে?’

এ সময় ক্ষোভপ্রকাশ করে আইজিপি বলেন, ‘গত ১৪ বছরে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কী করেছে? ভবনটি ১৮ তলা হওয়ার কথা। অথচ হয়েছে ২৩ তলা। সেটাও ১৪ বছর আছে। তাহলে রাজউক এতদিন কী করেছে।’ ভবন মা‌লি‌কের স‌ঙ্গে যোগা‌যোগ হ‌য়ে‌ছে কি না, জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, তারা ভবন মা‌লিক‌কে শনাক্ত ক‌র‌তে পে‌রে‌ছেন। এখনও যোগা‌যোগ হয়‌নি।

ad

পাঠকের মতামত