এর নাম বাম্বি বাকেট
নিউজ ডেস্ক।। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনের পর একটি জলাশয় থেকে হেলিকপ্টার দিয়ে পানি ওঠানোর দৃশ্য নিয়ে সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে, ফুটো বালতি দিয়ে পানি তুলতে গিয়েছিল হেলিকপ্টার। পানি উঠিয়ে নিতে নিতেই তা শেষ! এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাাজিকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে ওই বালতিটি একটি বিশেষ ধরনের বালতি। এটিকে বলা হয় হেলিকপ্টার বাকেট। বাম্বি বাকেট নামে এর পরিচিতি বেশি। কানাডার এসইআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৮২ সালে এর প্রচলন শুরু করে। ব্যবসায়িক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ডন আরনি এর উদ্ভাবক।
বড় ধরনের আগুন, দাবানল ইত্যাদি নেভানোর কাজে বাম্বি বাকেটের বহুল ব্যবহার হয়। বিশ্বের অনেকগুলো দেশই এর ব্যবহার করে। ২০টি আকারে এই বাকেট বা বালতি পাওয়া যায়। যেগুলো ধারণ ক্ষমতা ৭২ থেকে ২৬০০ গ্যালন। কলাপসিবল দরজার বা রিলিজ ভালভের মাধ্যমে এতে পানি নিচে ফেলার ব্যবস্থা থাকে। পাইলটের হাতে তার নিয়ন্ত্রণ থাকে।
এই বাকেটের নিচের দিকে একটি রিলিজ ভালভ থাকে যার কন্ট্রোলিং থাকে হেলিকপ্টার ক্রু এর কাছে। আর যে ভিডিওটি সবাই ছড়িয়ে দিচ্ছেন সেটি ছিল ট্রায়াল যে ভালভ প্রপারলি কাজ করে কিনা। তবে এই বালতি নিয়ে হেলিকপ্টার ওড়ানোও বিশেষ কৌশলের ব্যাপার। অনেক ধরনের হিসাব করেই পাইলটকে এই বাকেট ব্যবহার করতে হয়। শহুরে এলাকায় বাকেটে পানি নিয়েই উড়াল দেওয়া বিপদ ডেকে আনতে পারে। তাই আগে পরীক্ষা করে দেখতে হয়।
অভিজ্ঞদের মতে, যে ভিডিওটি সবাই ছড়িয়ে দিচ্ছেন সেটি ছিল পরীক্ষামূলক যাত্রা। এর মাধ্যমে যাচাই করা হয়েছিল যে ভালভ বা কলাপসিবল ঠিকমতো কাজে করে কিনা।
https://www.facebook.com/Evanulhaqueofficial/videos/301661250526459/?v=301661250526459




