283838

এফআর টাওয়ারে তল্লাশি শেষ, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

আগুনে পোড়া রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তরের আগে সব ফ্লোরে তল্লাশি শেষ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নতুন করে আগুন জ্বলে ওঠার আশঙ্কা না থাকায় ভবনটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আজ শুক্রবার ২২ তলা ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিকদার। তিনি বলেন, ‘বেলা ১টার দিকে সার্চ অপারেশন শেষ হয়েছে। পর্যালোচনা করে দেখেছি, নতুন করে আগুন লাগার কোনো আশঙ্কা নেই।’

এর আগে তল্লাশিতে বুয়েটের বিশেষজ্ঞ ছাড়াও পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা সকাল থেকে এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরে চূড়ান্ত তল্লাশি অভিযানে অংশ নেন। কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২২ তলা ওই ভবনে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

এদিকে আজ আগুনে পুড়ে নিহত ২৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জটিলতার কারণে শ্রীলঙ্কার নাগরিক নিরস দিবনে রাজার লাশ হস্তান্তর করা হয়নি। তার লাশ রয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। তবে আজ ভবনের ভেতরে নতুন করে আর কারও মৃতদেহ পাননি ফায়ার সার্ভিস কর্মীরা।

ad

পাঠকের মতামত