283876

অনাগত সন্তানের মুখ দেখা হলো না লিটনের

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে নিহত লিটনের মরদেহ শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে পৌঁছে। এ সময় স্ত্রী সন্তানসহ স্বজনদের কান্না আর আহাজারিতে কোদলার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। আজ বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লিটনের দাফন সম্পন্ন হয়। লিটন (৩৩) খুলনার তেরখাদা উপজেলার কোদলা গ্রামের বাসিন্দা। জানা গেছে, লিটন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা মা নেই। এক ছেলে ও স্ত্রী রয়েছে। স্ত্রী আবার সন্তান সম্ভবা। আগামী ১০ তারিখ তার সন্তান প্রসবের দিন রয়েছে। লিটনের স্ত্রীর নাম তানিয়া বেগম। তার ছেলের নাম মো. তানিম (৫)। লিটনের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী।

আগুনে পুড়ে নিহত মো. মিজানুর রহমান লিটন ঢাকার বনানীতে হেরিটেজ এয়ার এক্সপ্রেস, এফ আর টাওয়ারের ১০ তলায় একটি ফার্মে কর্মরত ছিলেন। আগুনে নিহত হওয়ার পর তার মরদেহ রাখা ছিল সিএমএইচ হাসপাতালে। সেখান থেকে তার ভাই মো. আলম শেখ মরদেহ বুঝে খুলনার কোদলা গ্রামে নিয়ে আসেন।

ad

পাঠকের মতামত