‘লাফ দিয়োনা’ : ভীতদের বাঁচাতে পাশের বিল্ডিংয়ের অভিনব পদক্ষেপ
রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের ২২ তলা একটি ভবনে আগুন লেগেছে। এফ আর টাওয়ার নামে ওই ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছিল নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। আটকা পড়াদের সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে। এফআর টাওয়ারে আগুন থেকে বাচাঁতে আশপাশের অফিসের কর্মী ও উৎসুখ জনতা কাগজে ‘লাফ দিয়ো না’ বলে তাদের সান্তনা দেয়ার চেষ্টা করেন।
বুধবার দুপুরে আগুল লাগার পর থেকেই বনানীর কামাল আতার্তুক এভিনিউর সকল অফিসের কর্মীরা রাস্তায় নেমে আসে এবং বন্ধু ও সজনদের খোজঁ খবর নেয়ার চেষ্টা করেন। আবার অনেকেই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে খুব দ্রুত আসার অনুরোধ জানান। দুর্ঘটনা থেকে বাচাতে সড়কে সকল যান চলাচল বন্ধ রাখতে এবং অন্য রুট ব্যবহারের জন্য বিভিন্ন কলেজের ছত্র-ছাত্রী ট্রাফিকের ভুমিকা পালন করেছে পাশাপাশি এম্বুলেন্স , ফায়ার সার্ভিসের গাড়ী যাতে বাধাহীন ভাবে চলাচল করতে পারে সেজন্য দলবদ্ধভাবে শৃঙ্খলার কাজ করছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি ছিল সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিস জানায়, ভবনের নয়তলা থেকে আগুনের সূত্রপাত।




