রামপুরায় সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা
রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। ফলে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার থেকে রামপুরার আবুল হোটেলের সামনে এ অবরোধ শুরু করেছে শ্রমিকরা। শ্রমিকরা জানান, ওই গার্মেন্টসে তিন মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। টাকা না দিয়ে কেবল আশ্বাস দিচ্ছেন মালিক। গত সপ্তাহেও তারা একদিন রাস্তায় নেমেছিল। দাবি পূরণ না হওয়ায় ফের তারা রাস্তায় নেমেছে। আর এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছে।
রামপুরা থানার ডিউটি অফিসার এসআই খোরশেদ জানান, নোমান গ্রুপের পাশাপাশি দুইটি গার্মেন্টসের শ্রমিকরা সকাল থেকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে ও আবুল হোটেলের পাশের সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করছে।




