283103

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে পাকিস্তানিকে জেল

নিউজ ডেস্ক।। মালয়েশিয়ার পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে এক পাকিস্তানিকে এক মাসের কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।

বুধবার (২৭ মার্চ) মালয়েশিয়ার একটি আদালতের বিচারক এস ইদ্রা নেহেরুর আদালতে পাকিস্তানের নাগরিক সাঈদ ইজাজ আলী (২৮) বিরুদ্ধে পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ হামিদকে মালায় রিংগিত ১৫০( ৩হাজার টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক মাসের জেল এবং ২ লক্ষ টাকা জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।

উল্লেখ্য, ২০ মার্চ ইপোতে ঐ পাকিস্তানের দোকানে পুলিশ অভিযান চালিয়ে তার এক বন্ধুকে আটক করে থানায় নিয়ে আসে। ঐ পাকিস্তান নাগরিকের কাছে টুরিস্ট ভিসা থাকলেও কাজের কোন বৈধতা ছিলনা। পুলিশ যাতে আটককৃতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তার জন্য ৩ হাজার টাকা ঘুষ দেয়।

ad

পাঠকের মতামত