বনানীতে আগুন: আটকে পড়া যুবকের ‘শেষ স্ট্যাটাস’ “মাফ করে দিয়েন”
মাফ করে দিয়েন। আগুন। lift 13 FR Tower banani। ফেসবুকে এমন পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন রিপন আহমেদের নামের এক মডেল।
দুপুরে ৩টার দিকে নিজের ফেসবুকে এই পোস্ট দেন রিপন। এফ আর টাওয়ারের ১৩ তলায় তিনি অবস্থান করছেন বলে দাবি করেছেন। পোস্টে তিনি ৩টি ধোয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।





