283349

কেন এতো ভীড় করে ভিডিও করতে হবে?

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে অনেক মানুষ ভবনের ভেতরে আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে। এমনই একজন কর্মীর লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, সিড়ির জন্য তারা আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে জানাচ্ছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।

এরমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এখন উদ্ধারকর্মীরা ভবনের ভেতর থেকে আটকে পড়া দের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করছে। এদিকে আগুন লাগার পর এফআর টাওয়ারকে কেন্দ্র হাজার হাজার লোকের জমায়েতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।নেটিজেনরা বলছেন, আগুন লাগার পর এতো মানুষ জমায়েত হবার কারণ কী? কেন তাদের ভিডিও করতে হবে। এতে করে উদ্ধার তপরৎতাসহ আগুন নেভানোর কাজ বিঘ্নিত হবে।

ad

পাঠকের মতামত