283461

বদলির জন্য ঘুষ গ্রহণ অতপর: কারাগারে শিক্ষা কর্মকর্তা

নিউজ ডেস্ক।। বদলির জন্য শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আজিমেল কদর নামে এই কর্মকর্তাকে ফটিকছড়ি উপজেলা সদরে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, একজন শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বদলির আশ্বাস দিয়ে এই টাকা তিনি ওই শিক্ষিকার কাছ থেকে নিয়েছিলেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার দুদকের ককাছে এই অভিযোগ করেছিলেন। দুদক কর্মকর্তা চন্দন জানান, ১৫ হাজার টাকার বিনিময়ে ওই শিক্ষিকাকে বদলিতে সম্মত হয়েছিলেন আজিমেল কদর। শিক্ষিকা দুদককে জানিয়ে ১০ হাজার টাকা নিয়ে গিয়েছিলেন। আজিমেল কদরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ad

পাঠকের মতামত