283036

এবার প্রাইভেটকারের ধাক্কায় কারওয়ান বাজারে পথচারী নিহত

নিউজ ডেস্ক।। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বুধবার রাতে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।  তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল প্যান্ট ও হাফ শার্ট। নিহতের লাশ ঢাকা মেডিকেলে কলেজ মর্গে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে এই যুবককে পথচারীরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, কারওয়ান বাজারের প্রজাপতি গুহার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ad

পাঠকের মতামত