283567

কোহলিদের ১৮৮ রানের লক্ষ্য দিল রোহিত শর্মার দল

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে দুই দলই হেরেছিল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে।সেই লক্ষ্যে আপাতত এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ, টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দলকে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রোহিত শর্মার দল। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতেছিলেন কোহলিই। তবে তিনি রোহিত শর্মাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে নিজে ফিল্ডিং বেছে নেন। ব্যাট করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মা মিলে উড়ন্ত সূচনা এনে দেন মুম্বাইকে।

তবে ৬.৩ ওভারে ৬৩ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। ২০ বলে ২৩ রান করে আউট হন ডি কক। ৩৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ৮টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। সুর্যকুমার যাদব ২৪ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। যুবরাজ সিং করেন ১২ বলে ২৩ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়া রীতিমত ঝড় তোলেন ব্যাঙ্গালুরু বোলারদের ওপর। ১৪ বলে তিনি খেলেন ৩২ রানের অপরাজিত ইনিংস। ২ বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ৩ ছক্কা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাঙ্গালুরুর হয়ে ইয়ুজবেন্দ্র চাহাল নেন ৪ উইকটে।

ad

পাঠকের মতামত