283239

এফআর টাওয়ারে আগুন, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো: রুবেল

স্পোর্টস ডেস্ক: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে। ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন।

বিষয়টি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটারদের। সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহর সহায়তা চেয়েছেন তারকা পেসার রুবেল হোসেন।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।

ad

পাঠকের মতামত