283254

এফআর টাওয়ারের আগুন: বাঁচার আকুতি জানিয়ে উপর থেকে কাগজ ছাড়ছে আটকে পড়া মানুষ (ভিডিও)

নিউজ ডেস্ক।। বনানীর এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে। ২২ তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। প্রাণ বাঁচাতে ওপর থেকে অনেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া এখনো অনেকে ওপর থেকে কাগজ ছেড়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

বৃহস্পতিবার পৌনে একটার দিকে ভবনটিতে আগুন লাগে। তবে কিভাবে আগুনের স‚ত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ওই ভবনে বেশ কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে জানা গেছে।

https://www.facebook.com/shajuti.swarna/videos/pcb.2230165053711892/2230164413711956/?type=3&theater

ad

পাঠকের মতামত