আসিফ আকবরের লাশ!
নিউজ ডেস্ক।। শিরোনামে চোখ কপালে উঠে গেছে? দুশ্চিন্তার কোনো কারণ নেই। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের কিছু হয়নি, তিনি পুরোদমে সুস্থ ও ভালো আছেন। বাংলা গানের এই যুবরাজ ‘লাশ’ শিরোনামে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন। এটি তারই সংবাদ। প্রিন্সের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। এরই মধ্যে নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন সিনি সিগ্ধা ও ফারহান খান রিও।
গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘কিছু গান বেঁচে থাকে চিরকাল। এ গানটি তেমনই একটি গান। তাছাড়া গানের ভিডিওতে উঠে এসেছে সাজেকের দারুণ স্থান। সব মিলিয়ে, গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ আসিফ আকবরের ‘লাশ’ গানটি প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন ব্যানারে। আগামীকাল বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। পাশাপাশি এটি পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। উৎস: দৈনিক আমাদের সময়।




