282653

স্বামীর মৃত্যু শোকে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট।। স্বামীর মৃত্যু শোকে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। ভালবেসে বিয়ে করা এই দম্পত্তির দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছিল জীবন। কিন্তু হঠাৎ স্বামীর মৃত্যুতে সবকিছু ওলোটপালট হয়ে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের কোচবিহারে। এমন খবর প্রকাশ করে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।কোচবিহার শহরের সুনীতি রোড বাই লেনে সপরিবারে থাকতেন স্বামী অভিজিৎ গুহ ও স্ত্রী ঋদ্ধি। অভিজিৎ সেখানেই একটি প্যাথোলজিক্যাল ল্যাব চালাতেন।

পরিবারের লোকেরা জানান, তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। রবিবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার রাতে হাসপাতালে মারা যান তিনি। শেষ সময়ে স্বামীর কাছেই ছিলেন মহিলা। আরো জানান, মঙ্গলবার সকালে যখন অভিজিতের দেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে, তখন তিনতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন মৃতের স্ত্রী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার আকস্মিকতায় সকলে হতবাক হয়ে যায়।

অভিজিৎ গুহের স্ত্রীর এমন কাণ্ড নিয়ে পরিবারের লোকেরা জানায়, বারো বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন দম্পতি। একে অপরকে খুবই ভালবাসতেন তাঁরা। সব জায়গায় একসঙ্গেই যেতেন অভিজিৎ ও ঋদ্ধি। হঠাৎ করে স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি ঋদ্ধি। স্বামীর শোকেই আত্মহত্যা করেছেন তিনি।

ad

পাঠকের মতামত